Dhaka ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

সময়ের কন্ঠ সংবাদদাতা
  • আপডেট টাইম : ০২:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / ১৩ বার

ছবি: সংগৃহীত
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজীরা। শনিবার সকাল ১০টার দিকে সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইটে ঢাকায় হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেন ৪১৯ জন হাজী। এ সময় বিমানবন্দরে হাজীদের হাতে জমজমের পানি ও ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

ধর্মমন্ত্রণালয় সূত্র জানায়, গত শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হয় এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে সৌদির স্থানীয় সময় রাত ১২ টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফিরতি ফ্লাইট। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি ৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হাজীদের দেশে ফেরার এই যাত্রা। প্রথমদিনে আজ শনিবার ১৩ টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫৪৩৪ জন হাজী। ১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।

গত ১৭ এপ্রিল রাতে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরবে যায় ২১ মে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন (ব্যবস্থাপনা সদস্য সহ) ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনে যান।

এবছর সৌদি সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী পরিবহন মসৃন করার জন্য এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা করে নেয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে কোনরূপ সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে পৌঁছাতে সক্ষম হন।

এদিকে এবার পবিত্র হজ পালনে গিয়ে এ পর্যন্ত ৩৫ জন মৃত্যুবরণ করছেন।

Tag :

ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

আপডেট টাইম : ০২:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬