সপ্তাহ না পেরোতেই, আবারো মঠবাড়িয়া তে, জোড়া খুন।এলাকায় চরম আতঙ্ক বিরাজমান
- আপডেট টাইম : ০২:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ৭ বার

পিরোজপুর জেলার, মঠবাড়িয়া উপজেলার ৮ নং, দক্ষিণ আমড়াগাছিয়া, ইউনিয়নে, ৪ নং ওয়ার্ডে, মৃত নুর মোহাম্মদের ছেলে আঃ রসিদ(৪০) আনুমানিক,গতকাল রাত এগারো টায়, রাতের অন্ধকারে ডেকে নিয়ে ২ সন্তানের জনক কে নির্মমভাবে খুনকরেছে দুর্বৃত্তরা। সকাল ছয়টার সময়, দক্ষিণ আমড়া গাছিয়া, নেহা লিয়া মাদ্রাসার পাশে মক্তব খানায় তার লাশ পাওয়া যায়। অপরদিকে মোঃ কালু মিয়ার ছেলে সাগর(৩০), পেশায় অটোচাল, ১সন্তানের জনক কে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার সাথে, আরো একজন নিখোঁজ রয়েছে, যার নাম ইউসুফ পেঁদা(৪২)। পিতা মৃত আব্দুস সাত্তার পেদা। এরা একই এলাকার বাসিন্দা। স্থানীয়দের সূত্রে জানা যায়, ইউসুফ পেঁদা, সাবেক মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান,আশরাফুর রহমানের ফুফাতো ভাই। স্থানীয়রা বলছেন, গতরাত থেকে ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই দুই হত্যাকাণ্ডের সাথে ইউসুফের যোগসূত্র থাকতে পারে বলে,এলাকাবাসী জানায়।



















