৬৬/৩ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন নির্বাচন সম্পন্ন, বিভিন্ন পদে বিজয়ীদের নাম ঘোষণা
- আপডেট টাইম : ০১:৫৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ৯ ০০০. ০০ বার

কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের ৬৬/৩ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে ৩ ই জুন ২৬ সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট চলে, এতে সদর থানা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে মোহাম্মদ আলমগীর ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীক নিয়ে মো. হানান মিয়া পেয়েছেন ৩১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে কলসি প্রতীক নিয়ে মোহাম্মদ সেলিম উল্লাহ ৪৬ ভোপ পেয়ে এগিয়ে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে ৩৩ ভোট পান। কোষাধ্যক্ষ পদে বই প্রতীক নিয়ে আকতার উদ্দিন ২৯ ভোট পান, অপরদিকে কলম প্রতীকের মো.শাহেদ ৪৯ ভোটে জয় লাভ করেন, কার্যকরী সদস্য (পুরুষ) পদে প্রথম হয়েছেন জয়নুল আবেদীন গরুর গাড়ি নিয়ে ৬০ ভোট পেয়ে এগিয়ে, দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ হোসেন টেলিভিশন নিয়ে ৫০ ভোট পান, তৃতীয় হয়েছেন মোহাম্মদ জসিম উদিদন চাকা প্রতীক নিয়ে ৪৫ ভোট পান, চতুর্থ হয়েছেন সাজীবুল হক সাজীব মোবাইল নিয়ে ৪১ ভোট পান, পঞ্চম হয়েছেন জাফর আলম টিউবওয়েল নিয়ে ৩৪ ভোট পান, ষষ্ঠ হয়েছেন নুরুল ইসলাম আম নিয়ে ৩৩ ভোট পান, ষষ্ঠ হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ উভয়ে সমান সমান, এছাড়াও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্য থেকে ভোটারদের প্রত্যক্ষ ভোটে অন্যান্য সদস্যদেরও নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, ভোটগ্রহণ ও ভোট গণনার পুরো প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত প্রতিনিধিরা এলাকার পানি ব্যবস্থাপনার উন্নয়ন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং কৃষকদের স্বার্থ রক্ষায় আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এদিকে স্থানীয় কৃষক ও ভোটাররা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের নেতৃত্বে এলাকার পানি ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর হবে। তারা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে নতুন কমিটির সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।


















