*সম্পাদকীয়*
- আপডেট টাইম : ০২:৫২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ৮৬ ০০০. ০০ বার
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"17.7.0","enterFrom":"image_edit_export_page","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"VEYCGXOI-WTSX-DB7H-WAEA-MW5JJV6O3EXV","pictureId":"VEYCGXOI-WTSX-DB7H-WAEA-MW5JJV6O3EXV","capability_name":"capcut_photo_editor,ai_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"17.7.0","enterFrom":"image_edit_export_page","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"VEYCGXOI-WTSX-DB7H-WAEA-MW5JJV6O3EXV","pictureId":"VEYCGXOI-WTSX-DB7H-WAEA-MW5JJV6O3EXV","capability_name":"capcut_photo_editor,ai_photo_editor"}"}

মানুষের কণ্ঠ রুদ্ধ হলে গণতন্ত্র বাঁচে না*
মানুষের কথা বলাই সাংবাদিকতার ধর্ম। আর সংবাদপত্রের কাজ হলো সেই কথা জনসম্মুখে তুলে ধরা। “দৈনিক সময়ের কন্ঠ” এর স্লোগানও তাই – “আমাদের কাগজ মানুষের কথা বলে”।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন খাদ্য গুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের আমানত, ত্রাণের চাল-গম নিয়ে কারসাজির খবর আসছে। এটা উদ্বেগের। কারণ খাদ্য নিয়ে দুর্নীতি মানে সরাসরি গরিবের পেটে লাথি মারা।
কিন্তু আরও উদ্বেগের বিষয় হলো, এই অনিয়মের খবর প্রকাশে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রেসক্লাবের একাংশকে প্রভাবিত করে সত্য সংবাদ চেপে রাখার চেষ্টা চলছে। এমনকি প্রকৃত সাংবাদিকদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
প্রশ্ন হলো, প্রেসক্লাব কি কারও “হাতে রাখার” বস্তু? সাংবাদিক কি শুধু নির্দিষ্ট গোষ্ঠীর সদস্যপদ দেখে মূল্যায়ন পাবে? যোগদানের পরপরই যদি কোনো দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে স্বজনপ্রীতি-অনিয়মের অভিযোগ ওঠে, তবে সেই অভিযোগের জবাব দেওয়াই কি নিয়ম নয়? ফোন রিসিভ করে “হোয়াটসঅ্যাপে রিপোর্ট পাঠান” বলা কি দায়িত্বশীল আচরণ?
আমরা বিশ্বাস করি, জেলা প্রশাসন জনগণের সেবক। জনগণের টাকায় তাদের বেতন হয়। তাই জনগণের স্বার্থবিরোধী কোনো কাজের সমালোচনা করলে সেটাকে শত্রুতা ভাবা উচিত নয়। বরং ভুল থাকলে সংশোধন করাই হবে প্রজ্ঞার কাজ।
“দৈনিক সময়ের কন্ঠ” কারও পক্ষে বা বিপক্ষে নয়। আমরা শুধু মানুষের পক্ষে। খাদে অনিয়ম থাকলে তার তদন্ত হোক। সাংবাদিকদের উপর চাপ থাকলে তা বন্ধ হোক। প্রেসের স্বাধীনতা নিশ্চিত হোক। কারণ প্রেসের কণ্ঠ রুদ্ধ হলে গণতন্ত্রও একদিন বোবা হয়ে যাবে।
আমরা আশা করবো, জেলা প্রশাসক আবু সাঈদ সাহেব বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জনগণের আস্থা ফেরাবেন। আর প্রেসক্লাবের নেতৃবৃন্দ মনে রাখবেন, কলম বিক্রি হয়ে গেলে ইতিহাস কখনও ক্ষমা করে না।
শুধু ব্রাহ্মণবাড়িয়া নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরও বর্জ্য ব্যবস্থাপনা পরিচালক হাবিব হাসানের বিরুদ্ধেও অনিয়ম অর্থনীতির অভিযোগ রয়েছে এবং সংবাদ প্রকাশ করা হয়েছে ইনার সাথে কথা বললে গণমাধ্যম তার এই কাজগুলো সঠিক নয় সে বলতেছে। অনুসন্ধান রয়েছে অনিয়ম ও দুর্নীতি যেখানে দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকা তথ্য চিত্র তুলে ধরার জন্য সেখানে।
*বোরহান হাওলাদার জসিম*
চেয়ারম্যান, প্রকাশক ও সম্পাদক
দৈনিক সময়ের কন্ঠ

















