Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরুন্দি স্টেশনে ট্রেনটির দুই নম্বর লাইনে ঢোকার কথা থাকলেও ভুলবশত তিন নম্বর লাইনে চলে যায়

মোহাম্মদ নজরুল ইসলাম, জামালপুর :
  • আপডেট টাইম : ০৯:২৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ৯৪ ০০০.০০.বার দেখেছেন

আন্তনগর জামালপুর এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে আসে জামালপুরের উদ্দেশ্যে।কিন্তু নরুন্দি স্টেশনে ট্রেনটির দুই নম্বর লাইনে ঢোকার কথা থাকলেও ভুলবশত পরিত্যক্ত তিন নম্বর লাইনে চলে যায়।
চালক লাইনের মাঝামাঝি কাটা অংশ ও ক্রসিংয়ের পিলার দেখতে পেয়ে দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। পরে পেছনে গিয়ে পয়েন্ট পরিবর্তন করে নির্ধারিত লাইনে প্রবেশ করে ট্রেনটি।
সোমবার (২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এতে ট্রেনটির বিলম্ব হয় প্রায় ৩০ মিনিট । পরে বিকেলে লাইন স্বাভাবিক হলে ট্রেনটি নরুন্দি স্টেশন ছেড়ে জামালপুরের উদ্দেশে রওনা হয়।

রেলওয়ে স্টেশনের ব্যবসায়ী বকুল মিয়া বলেন- ট্রেন ঢোকার কথা দুই নম্বর লাইনে কিন্তু ভুলবশত
চলে যায় তিন নম্বরে। তবে ট্রেনের গতি কম থাকায় এবং চালকের বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।’
আরোও জানা যায়- পাথর নামানোর জন্য তিন নম্বর লাইনের অর্ধেক অংশ সচল রাখা হয়েছে এবং এর পয়েন্ট ম্যানুয়ালি পরিবর্তন করা হয়।
পয়েন্টসম্যান মুজিবুর রহমান ভুল স্বীকার করে বলেন, পাথরের ট্রেন আসার কারণে বারবার পয়েন্ট পরিবর্তন করতে হয় এবং সে কারণেই এই ভুলটি হয়েছে।
এ বিষয়ে নরুন্দি রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন সালাফী বলেন,ম্যানুয়ালি পয়েন্ট পরিবর্তনের কথা থাকলেও তা করা হয়নি। ভুলবশত ট্রেনটি তিন নম্বর লাইনে চলে গিয়েছিল, ফলে কোনো দুর্ঘটনা ঘটেনি।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media