Dhaka ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেলান্দহে বিদ্যুৎস্পষ্ট হয়ে গোলাম রাব্বানীর মৃত্যু

মোহাম্মদ নজরুল ইসলাম, জামালপুর :
  • আপডেট টাইম : ০৪:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ৮০ ০০০.০০.বার দেখেছেন

জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলার অন্তর্গত  মাহমুদপুর ইউপি নলছিয়া গ্রামের গোলাম রাব্বানী (৫৫)বিদ্যুৎ স্পষ্টে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ৩ নভেম্বর)   সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান ।

  স্থানীয় সূত্রে জানা যায়,ছাগলকে কাঠাল পাতা
খাওয়ানোর জন্য কাঠাল গাছ থেকে পাতা পাড়তে গোলাম রব্বানী কাঠাল গাছে উঠেন।হঠাৎ বিদ্যুৎ স্পষ্ট হয়ে মাটিতে পড়ে গিয়ে সেখানেই মারা যায় রব্বানী। তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।মারা যাওয়া গোলাম রাব্বানী শেখ নলছিয়া গ্রামের আশরাফ আলী শেখের ছেলে। রব্বানীর এই মৃত্যুতে তার পরিবারে নেমেছে শোকের ছায়া।
এ বিষয়ে মেলান্দহ থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি ।এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা নেওয়া হবে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media