Dhaka ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নকল টাইলস ফিনিশিং ও ফ্লোর ক্লিনার তৈরি, ১ লাখ টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা-অধিকারের অভিযানে অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা

নয়ন আহমেদ বকুল ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট টাইম : ০৬:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ৭৬ ০০০.০০.বার দেখেছেন

তারিখ: ০২ নভেম্বর ২০২৬
স্থান: ভাদুঘর বাজার রোড, সদর, ব্রাহ্মণবাড়িয়া
সময়: বিকাল ৪টা।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ভাদুঘর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী। রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভাদুঘর বাজার রোডের একটি ঘরে অবৈধ ও অনুমোদনহীনভাবে নকল টাইলস ফিনিশিং ও ফ্লোর ক্লিনার তৈরি করতে দেখা যায়। বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের অনুরূপ প্যাকেট ও মোড়ক তৈরি করে সেগুলোর মধ্যে ঘরোয়াভাবে প্রস্তুতকৃত মানহীন পণ্য ভরে বিদেশি পণ্য হিসেবে বাজারজাত করা হচ্ছিল।

এ ধরনের নকল ও মানহীন পণ্য ব্যবহারের ফলে সাধারণ ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হচ্ছিলেন।

এ অপরাধের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম পুনরায় পরিচালনা করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, প্রতারণা প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।

ইফতেখারুল আলম রিজভী
সহকারী পরিচালক
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media