Dhaka ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বারবার কারাবরণ,নির্যাতনের শিকার হওয়ার পরেও মাঠ  ছাড়েনি শাহ্ আজিজ শাওন :

বাঞ্ছারামপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : ১০:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১৩৭ ০০০.০০.বার দেখেছেন

৮নং আইয়ূবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম  বলেন -বাঞ্ছারামপুর উপজেলার ৮ নং আইয়ূবপুর ইউনিয়ন বাঁশগাড়ি গ্রামের মাস্টার বাড়ির সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে শাহ্ আজিজ শাওন। 

শাহ্ আজিজ শাওন অত্যন্ত সাহসী ও বৃদ্ধিমান ছাত্র নেতা। সে বাঞ্ছারামপুর উপজেলার সাবেক ছাত্রদলের  যুগ্ম আহবায়ক।

সে বিগত আওয়ামী লীগ সরকার আমলে অনেকবার জেলে খেটেছে। তাঁছাড়াও অনেক হামলায় শিকার হন।শাহ্ আজিজ শাওন একজন জনপ্রিয় ছাত্র নেতা। সে সত্যিকার অর্থেই সৎ, ভালো মানুষ এবং জনকল্যাণে সবসময় কাজ করে আসছেন।

তার পিতা সাবেক ৮ নং আইয়ূবপুর ইউনিয়নের চেয়ারম্যান মরহুম মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ। তাকে ইউনিয়নের সকল মানুষ মন থেকে ভালোবাসতেন, তিনি রাজনীতি করেছেন নীতির মধ্য দিয়ে, কখনও অন্যায় ও অত্যাচারদের প্রশয় দেই নি। তিনি বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আর্দশ ধরে রাজনীতি করে গেছেন।বাঞ্ছারামপুর উপজেলার  সাবেক সংসদ সদস্য সুজন হাওলাদার সাথে রাজনীতি করেছিল। তিনি সমাজের প্রত্যেক শ্রেণির মানুষকে ভালোবাসে বুকে টেনে নিতেন এবং দলমত, ধর্ম, মুসলমান, হিন্দু ভেদাভেদ করে দেখেন নি। তিনি সবসময় সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। তিনি তার নীতির মধ্যে অটল ছিলেন। তিনি রাজনীতির নিয়ে সবসময় নীতি- নৈতিকতার চর্চা করতেন। তিনি এমনভাবে মানুষকে আপন করে নিয়েছেন উনার কথায় জীবন উৎসর্গ করতে দ্বিধা বোধ করতেন না। তিনি মনে করতেন যে, দেশ ও মানুষের সেবা করার সবচেয়ে উত্তম পন্থা হলো রাজনীতি। নিজের আত্মস্বার্থ বিবেচনা করে রাজনীতি করা যাবে না। তাই তিনি সবসময় সমাজের সকল মানুষের কথা ভাবতেন। দেশ- জাতি মানুষের কল্যাণই ছিল উনার মূল উদ্দেশ্য।  তাছাড়াও জাতির কল্যাণ সাধনায় ব্রতী হয়ে নিজের দিকে তাকানোর সময় পেত না। জনগনের স্বার্থকে সবার উপরের স্থান দিয়ে সত্য ও ন্যায়ের পথে চলতেন এবং সব ধরনের ভয়-ভীতি উপেক্ষা করে রাজনীতি করে গেছেন। উনার রক্তই শাহ্ আজিজ শাওনের শরীরে। তার পিতার আর্দশে সে রাজনীতি করে আসছেন। তার পিতার দেখানো পদে সে হেটে চলেছেন। শাহ্ আজিজ শাওন তার পিতার আর্দশ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আর্দশ বুকে ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। 

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media