Dhaka ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে ‘ধ্বংসের’ হুমকি, ট্রাম্পের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের

আন্তর্জাতিক রিপোর্ট
  • আপডেট টাইম : ১১:৫১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ১২ ০০০.০০.বার দেখেছেন

ছবি: সংগৃহীত
ইরানে আরো হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন দেশটির ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি।

তিনি বলেছেন, ৯ কোটি মানুষের একটি দেশকে ধ্বংস করে দেওয়ার হুমকি মানবতাবিরোধী অপরাধের শামিল।

অ্যারিজোনা অঙ্গরাজ্যের এই কংগ্রেস সদস্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানান। তিনি লেখেন, ‘তিনি (ট্রাম্প) আবারও ৯ কোটি মানুষের একটি দেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এটি মানবতাবিরোধী অপরাধ।’

ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন আনসারি।

তার ভাষায়, ট্রাম্পের এই বেপরোয়া ও নিজস্ব সিদ্ধান্তে শুরু করা যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে।

আনসারি বলেন, ‘আমরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেলে ট্রাম্পের এই বেপরোয়া যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের জরুরি ভিত্তিতে কাজ করতে হবে। আর নয়, যথেষ্ট হয়েছে।’

ট্রাম্প ইরানকে নিয়ে নতুন করে ধ্বংসাত্মক হুমকি দেওয়ার পর আনসারির এই প্রতিক্রিয়া এল।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের বাকি অংশ ধ্বংস করে দিতে তিনি চান না। তবে পরিস্থিতির কারণে তাকে হয়তো সেই পদক্ষেপ নিতে হতে পারে। এ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘আপনারা শিগগিরই জানতে পারবেন।’

ট্রাম্পের এই বক্তব্যের পরই ইরানের বিরুদ্ধে আরো হামলার হুমকির প্রতিবাদ জানান আনসারি। তিনি এ ধরনের যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার ওপর গুরুত্ব দেন।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media