Dhaka ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম শওকত হোসেন মুন্না
  • আপডেট টাইম : ১০:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ৯ ০০০. ০০ বার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পন্থীছিলা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি মাইক্রোবাসের ধাক্কায় শফিউল আলম প্রকাশ শিশু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত শফিউল আলম উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের বাসিন্দা এবং মনিরুজ্জামানের ছেলে।

মঙ্গলবার (২ জুন) বিকেল প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শফিউল আলম সীতাকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কের পূর্ব পাশে সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাতীয় নিউজ

সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট টাইম : ১০:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬