Dhaka ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

কিশোর গঞ্জ ভৈরবে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

মোঃ জামাল উদ্দিন নিজস্ব প্রতিনিধি কিশোর গঞ্জ
  • আপডেট টাইম : ০৯:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১১ ০০০. ০০ বার

কিশোরগঞ্জের ভৈরবে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং “বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

গ্রাম আদালত কিশোরগঞ্জের ম্যানেজার হাফিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশিদ। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম আদালত কিশোরগঞ্জের সমন্বয়কারী হামিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) লিমন বস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফি উদ্দীন।

বক্তারা বলেন, গ্রামাঞ্চলে সংঘটিত ছোটখাটো অপরাধ ও বিরোধ—যেমন চুরি, ঝগড়া-বিবাদ, জমিজমা সংক্রান্ত মারামারি এবং বিভিন্ন সামাজিক দ্বন্দ্ব—গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তি করা সম্ভব। এতে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমবে এবং স্থানীয় পর্যায়ে শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় থাকবে।

তারা ইউনিয়ন পরিষদভিত্তিক গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করতে এবং এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ছোটখাটো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।

জাতীয় নিউজ

কিশোর গঞ্জ ভৈরবে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬