কালো টাকা সাদা করার প্রস্তাব নিয়ে বিতর্ক, দৈনিক সময়ের কন্ঠ সম্পাদকের উদ্বেগ
- আপডেট টাইম : ১১:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ১০৩ ০০০. ০০ বার

*ঢাকা:* 2026-2027 চলমান অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ রাখার প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও নাগরিক সমাজের একাংশ এই প্রস্তাবের সমালোচনা করে বলছেন, এটি অর্থনৈতিক অনিয়মকে উৎসাহিত করতে পারে।
এ বিষয়ে “দৈনিক সময়ের কন্ঠ” পত্রিকার সম্পাদক বোরহান হাওলাদার জসিম উদ্বেগ প্রকাশ করে বলেন, `কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দুর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ দেবে। এ ধরনের সুযোগ সাধারণ মানুষের নাগালের বাইরে। ফলে ন্যায়ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠায় এটি বাধা হয়ে দাঁড়াবে।`
বিভিন্ন মহলের মতে, কালো টাকা সাদা করার “পাঁয়তারা” দীর্ঘদিন ধরে চলছে। সমালোচকরা বলছেন, বারবার এই সুযোগ দেওয়া হলে যারা নিয়মিত কর দিচ্ছেন তারা নিরুৎসাহিত হবেন।
অন্যদিকে সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে, কালো টাকা মূলধার অর্থনীতিতে আনতে এবং রাজস্ব আয় বাড়াতে এই প্রস্তাব কার্যকর ভূমিকা রাখবে। অর্থ মন্ত্রণালয়ের দাবি, নির্ধারিত হারে জরিমানা দিয়ে টাকা বৈধ করার সুযোগ দিলে দেশের বিনিয়োগ বাড়বে।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, কালো টাকা সাদা করার নীতি স্বল্পমেয়াদে রাজস্ব দিলেও দীর্ঘমেয়াদে কর-ফাঁকি ও দুর্নীতিকে উৎসাহ দিতে পারে। তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন।




















