Dhaka ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পাকা রাস্তা ও ড্রেনের দাবিতে এলাকাবাসীর আবেদন` `৯ ফুটের জায়গায় ৮ ফুট হলেও চলবে: ৩৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের আরজি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ০৬:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ১২৬ ০০০ বার

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের উত্তর খাইলকুর, জমির উদ্দিন খান সড়ক থেকে মফিজুল ইসলাম বাদল এর বাড়ি পর্যন্ত প্রায় আনুমানিক ৮০০ ফুট পাকা রাস্তা ও ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গত ০৯/০৮/২০২৬ তারিখ গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন এলাকাবাসী।

আবেদনে বলা হয়, উত্তর খাইলকুরের জমির উদ্দিন খান সড়ক থেকে মফিজুল ইসলাম বাদলের বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদা-পানিতে একাকার হয়ে যায়। এতে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগে পড়ে। তাছাড়া এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ও বাসা-বাড়ির নোংরা পানি জমে দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রব বাড়ছে।

এলাকাবাসী জানান, এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা। আশপাশে বসবাসকারীর সংখ্যা দিন বাড়ছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ এই রাস্তা ব্যবহার করেন। তাই জরুরি ভিত্তিতে একটি পাকা রাস্তা ও পানি নিষ্কাশনের জন্য টেকসই ড্রেন নির্মাণ প্রয়োজন।

আবেদনপত্রে তারা উল্লেখ করেন,”এলাকার জনসাধারণের দুর্ভোগ লাঘবে উক্ত স্থানে একটি পাকা রাস্তা ও ড্রেন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।” তারা আরও বলেন, আবেদনে ৯ ফুট রাস্তার কথা বলা হলেও ৮ ফুট হলেও এলাকাবাসী মেনে নেবে।

আবেদনকারী মফিজুল ইসলাম বাদল, ৩৩ নং ওয়ার্ড, উত্তর খাইলকুর, গাজীপুর। মোবাইল: ০১৭৬২৫৩০২৪৪। এলাকাবাসীর স্বাক্ষর সংযুক্ত রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আবেদনটি হাতে পেয়েছি। সরেজমিন পরিদর্শন ও বাজেট বরাদ্দ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।চলবে…….

জাতীয় নিউজ

গাজীপুরে পাকা রাস্তা ও ড্রেনের দাবিতে এলাকাবাসীর আবেদন` `৯ ফুটের জায়গায় ৮ ফুট হলেও চলবে: ৩৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের আরজি

আপডেট টাইম : ০৬:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬