সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধার মুখে জামায়াত আমীর ও নাহিদ
- আপডেট টাইম : ০১:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ৩৯ ০০০ বার

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।
বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে অগ্রসর হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অগ্রযাত্রা আটকে দেয়। এ সময় মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
এর আগে মুক্তাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে নেতারা জ্বালানি ও গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন এবং এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা কর্মসূচি অব্যাহত রাখেন।
পুলিশের বাধার কারণে সচিবালয়ের দিকে মিছিল এগোতে না পারলেও নেতারা সেখানে কিছু সময় অবস্থান করে কর্মসূচি শেষ করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।



















