Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সিন্ধুরায় বৈদ্যুতিক খুঁটি স্থাপন নিয়ে বিতর্ক, এলাকাবাসীর লিখিত অভিযোগ

নয়ন আহমেদ বকুল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১৮০ ০০০ বার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্ধুরা গ্রামের কবরস্থান মোড় থেকে দক্ষিণের রাস্তার মোড় পর্যন্ত এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বসতবাড়ির খুব কাছ দিয়ে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইন নেওয়ার উদ্যোগের অভিযোগ তুলে এলাকাবাসী বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
স্থানীয়দের অভিযোগ, কয়েকটি বাড়ির একেবারে পাশ ঘেঁষে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হচ্ছে। এতে ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে খুঁটিগুলো বর্তমান স্থান থেকে সরিয়ে নিরাপদ দূরত্বে স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া। তিনি বলেন, “এলাকায় দীর্ঘদিন ধরে নিম্ন ভোল্টেজের সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধানে সরকারি প্রকল্পের আওতায় নতুন বৈদ্যুতিক খুঁটি স্থাপন, নতুন ক্যাবল সংযোগ এবং একটি ট্রান্সফরমার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকাবাসী নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সেবা পাবেন।”
সাবেক ইউপি সদস্য নাজিমুদ্দিনও প্রকল্পটির পক্ষে মত দিয়ে বলেন, “এটি জনস্বার্থে নেওয়া উদ্যোগ। এলাকার মানুষের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধানেই কাজটি করা হচ্ছে।”
এ বিষয়ে বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, “বিদ্যুতের লাইন রাস্তা দিয়েই নেওয়া হবে, কোনো ব্যক্তির বাড়িঘরের ওপর দিয়ে নয়। কারিগরি মানদণ্ড অনুসরণ করে উপযুক্ত স্থানে ট্রান্সফরমার স্থাপন করা হবে।”
এদিকে, অভিযোগের পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জাতীয় নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার সিন্ধুরায় বৈদ্যুতিক খুঁটি স্থাপন নিয়ে বিতর্ক, এলাকাবাসীর লিখিত অভিযোগ

আপডেট টাইম : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬