Dhaka ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য: দাপ্তরিক কাজ করানোর অভিযোগে ৪ কর্মী সাময়িক বরখাস্ত

মোঃ ফরিদ আহমেদ ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৫:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ৪৫৭ ০০০.০০.বার দেখেছেন

দালাল দিয়ে সরকারি কাজ করানো এবং দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ সোমবার ৩ আগস্ট সকালে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা নেন।

পরিদর্শনকালে তিনি দেখতে পান, ভূমি অফিসের দাপ্তরিক কাজ বাইরের লোকজন ও দালালের মাধ্যমে করানো হচ্ছে। এছাড়া সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়া ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগের সত্যতা মেলে।

সাময়িক বরখাস্ত হওয়া ৪ জন হলেন, ওয়াজেদ আলী খান, উপসহকারী কর্মকর্তা, শফিকুল ইসলাম (অফিস সহায়ক), মুহাম্মদ মোস্তফা কামাল (অফিস সহায়ক),
তাপস চন্দ্র শীল (অফিস সহায়ক)।

এসময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমান।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসক যোগদানের পর থেকেই আকস্মিক পরিদর্শন শুরু করেন। এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান।

জেলা প্রশাসক বলেন, ভূমি সেবাকে দালালমুক্ত ও হয়রানিমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media