Dhaka ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়াসহ চার জেলায় নতুন পুলিশ সুপার একযোগে বদলি ১৮ পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের

সময়ের কন্ঠ রিপোর্ট
  • আপডেট টাইম : ০৫:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ ০০০.০০.বার দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে ১৮ জন পুলিশ সুপারসহ পদোন্নতি ও বদলিপ্রাপ্ত একাধিক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন ও বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে র‍্যাবের মো. বদরুদ্দোজা, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিম, রাজবাড়ীতে র‍্যাবের মীর মনির হোসেন এবং মেহেরপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, নেত্রকোনার বিদায়ী পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডিতে, ব্রাহ্মণবাড়িয়ার শাহ মো. আব্দুর রউফকে এসবিতে, রাজবাড়ীর মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশে এবং মেহেরপুরের উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বদলি করা হয়েছে।

এ ছাড়া জাতিসংঘ মিশনের (লিয়েন) দায়িত্ব শেষ করে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও ১৩ জন পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। তাদের মধ্যে সিআইডির ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনে, মোনালিসা বেগমকে রংপুর পিটিসিতে এবং মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশে, ঢাকার পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং রাজারবাগ পুলিশ টেলিকমের মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। একই সঙ্গে শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া এসএমপি থেকে ঢাকার পুলিশ টেলিকমে মুহাম্মদ রহমত উল্লাহ, এসবি থেকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসে আমীনুল ইসলাম, খুলনা রেঞ্জ থেকে বরিশালের বিএমপিতে মো. সাজ্জাদুর রহমান রাসেল, কেএমপি থেকে ট্যুরিস্ট পুলিশে মেরিনা আক্তার এবং জিএমপি থেকে সিআইডিতে মোহাম্মদ মহিউল ইসলাম ও রংপুর মেট্রোপলিটনে মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে বদলি করা হয়েছে।

পৃথক আদেশে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহম্মেদকে বরিশালের বিএমপিতে বদলি করা হয়েছে। একই আদেশে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে এবং সিআইডির আসমা আখতারকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, একসঙ্গে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ও ইউনিটে পুলিশ কর্মকর্তাদের বদলি ও পদায়নের ফলে মাঠপর্যায়ের পুলিশ প্রশাসনে নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media