Dhaka ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবনের দায়ে ৫ জনের ১৫ দিনের সাজা ডাকাতির প্রস্তুতি মামলায় আরও একজন আদালতে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নয়ন আহমেদ বকুল
  • আপডেট টাইম : ০৩:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ ০০০.০০.বার দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলী এলাকায় মাদক সেবনের অপরাধে পাঁচজনকে মোবাইল কোর্টে উপস্থাপন করা হলে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের জেল পরোয়ানামূলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিল্লালের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টে উপস্থাপন করা হলে মাদক সেবনের অপরাধে পাঁচজনকে ১৫ দিন করে সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—
১. সাইফুল ইসলাম (২০), পিতা—ইজু মোল্লা, গ্রাম—কাউতলী পূর্বাশা।
২. নুর আলম (৪০), পিতা—মৃত সুন্দর আলী, গ্রাম—কাউতলী পূর্বাশা।
৩. মনা মিয়া (৫৫), পিতা—মৃত মুসা মিয়া, গ্রাম—কাউতলী।
৪. সাজ্জাদ হোসেন (২৫), পিতা—শামসুল হক, গ্রাম—কাউতলী।
৫. রানা মিয়া (৩৮), পিতা—শফিক মিয়া, গ্রাম—কাউতলী।

তাদের সবার ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ও জেলা এলাকায়।

এদিকে একই অভিযানে আব্দুল মান্নান প্রকাশ মান্না (২৪), পিতা—আব্দুল হান্নান, সাং—কাউতলীকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দায়ের করা মামলা নং-৪(৯)২৬, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে আদালতে চালান করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তথ্য: নয়ন আহমেদ বকুল, ব্রাহ্মণবাড়িয়া।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media