Dhaka ১২:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর মোড়াইলে ৫০ পিস ইয়াবাসহ কাইয়ুম চৌধুরী গ্রেপ্তার

মহিন আলম অনুসন্ধান রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট টাইম : ১০:১৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৯৫ ০০০.০০.বার দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর মোড়াইল এলাকায় অভিযান চালিয়ে কাইয়ুম চৌধুরী (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উত্তর মোড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাইয়ুম চৌধুরী উত্তর মোড়াইল এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তার মা আম্বিয়া খাতুন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর মোড়াইল এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, কাইয়ুম চৌধুরীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের অভিযোগ, কাইয়ুম চৌধুরী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকার যুবকদের কাছে মাদক বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার গ্রেপ্তারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলস্টেশনকেন্দ্রিক উত্তর মোড়াইল, সরকারপাড়া, বণিকপাড়া ও নওগাঁট ভবনসহ আশপাশের এলাকায় কাইয়ুম ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে।

পুলিশ কৌশলগত পদ্ধতি অবলম্বন করে অভিযানটি পরিচালনা করে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হলে এলাকায় মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

এদিকে, কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব মামলার বিষয়ে সংশ্লিষ্ট থানার নথিপত্র যাচাই করে নিশ্চিত হওয়া প্রয়োজন।

সর্বশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় আগের প্রতিবেদনের তথ্য সংশোধন করে এই প্রতিবেদনটি প্রকাশ করা হলো।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media