Dhaka ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনের দাবিতে মোংলায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মো: ওমর ফারুক :
  • আপডেট টাইম : ০২:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৯৩ ০০০.০০.বার দেখেছেন

জুলাই আন্দোলনের ঘোষিত দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর ও উপজেলা শাখার উদ্যোগে বুধবার সকালে মোংলা শহরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের সকল দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তারা জনগণের গণরায়কে সম্মান জানিয়ে গণতান্ত্রিক অধিকার, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সকালে মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে মোংলা শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, রামপাল-মোংলার নেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, মোংলা পৌর জামায়াতের আমীর এম এ বারী, পৌর জামায়াতের নায়েবে আমীর হযরত মাওলানা মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কোহিনূর সরদার এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবু হানিফ মল্লিক, মোংলা পোর্ট পৌরসভার মেয়র প্রার্থী ও পৌর জামায়াতের সেক্রেটারী এ্যাড: মো: হোসেন, মোংলা পোর্ট পৌরসভার ৭ নং ওর্য়াড কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তাফা, মোংলা পোর্ট পৌরসভার ৯ নং ওর্য়াড কাউন্সিলর প্রার্থী মোস্তাইন বিল্লাহ, এনসিপির আবু হাসান, জুবায়ের ও সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media