Dhaka ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গঞ্জ জেলার ভৈরবে আগানগর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ২ জন

মোঃ জামাল উদ্দিন নিজস্ব প্রতিনিধি কিশোরগঞ্জ জেলা
  • আপডেট টাইম : ০৬:১৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৮৬ ০০০.০০.বার দেখেছেন

কিশোরগঞ্জের ভৈরবে আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর (৫৭)সহ দুইজন গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।

গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর আগানগরের ছাগাইয়া গ্রামের মৃত হাসিম মিয়ার ছেলে। আরেক গ্রেপ্তারকৃত আসামি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী কাল্লু মিয়ার ছেলে স্বপন মিয়া (৫৫)। তিনি কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মিয়ার ছোট ভাই।

ওসি জানান, গ্রেপ্তারকৃত দুইজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলার বিভিন্ন সহিংসতায় জড়িত ছিল। ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরের নামে বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনকে কিশোরগঞ্জ সদর থানার একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্ট বুধবার সকালে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media