নওগাঁর নিয়ামতপুর ৫০০ গ্রাম গাজাসহ ০১ জন গ্রেফতার
মোঃ আল মাহমুদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
- আপডেট টাইম : ০৮:৫৯:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ ০০০.০০.বার দেখেছেন

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ২ নং চন্দননগর ইউনিয়নের অন্তর্গত সিংড়া উজিরপুর গ্রামের একটি বসতবাড়িতে ২০/০৯/২৬ ইং তারিখ পুলিশ সুপার নওগাঁ দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম দুপুর ১২:৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজাসহ ০১ জন আসামীকে গ্রেফতার করে। ধৃত আসামী মো: ওমর ফারুক(৪২), পিতা-মৃত ওয়াজেদ আলী, সাং-শিয়ালীপাড়া, থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য গাজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানায় ০১ টি মামলা রুজু হয়েছে ।
জাতীয় নিউজ



















