যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান
- আপডেট টাইম : ০১:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৯ ০০০.০০.বার দেখেছেন

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সিলেট রেলওয়ে পুলিশের এসপির নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মূল লক্ষ্য হচ্ছে স্টেশনে আসা-যাওয়া করা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ শাহ আলম দৈনিক সময়ের কণ্ঠকে জানান, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্টেশনে সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রেলওয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান ফাঁড়ির ইনচার্জ শাহ আলম।




















