Dhaka ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজমিরীগঞ্জে ইয়াবাসহ জনতার হাতে যুবক আটক

আজমিরীগঞ্জ হবিগঞ্জ
  • আপডেট টাইম : ১২:০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২২৪ ০০০ বার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ ৪০ পিস নিষিদ্ধ মরণনেশা ইয়াবাসহ রুবেল দাস (৩৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এসময় তার সাথে থাকা জলসুখা ইউনিয়নের ইছবপুর গ্রামের অমিয় ঠাকুরের ছেলে অনিক ঠাকুর নামে আরেক যুবক পালিয়ে যায়। পরে আটক রুবেল দাসকে ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রবিবার (২৮জুন) রাত আনুমানিক আটটায় উপজেলার জলসুখা ইউনিয়নের হবিগঞ্জ -সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল দাস বদলপুর ইউনিয়নের বদলপুর দক্ষিণ হাটীর মৃত রবীন্দ্র দাসের পুত্র ।
স্থানীয় সুত্রে জানাগেছে, রবিবার সন্ধ্যার পর রুবেল দাস ও অনিক ঠাকুর জলসুখা ব্রীজ এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা তাদের আটক করে। এরপর তাদের তল্লাশি করে তাদের কাছে নিষিদ্ধ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় অনিক ঠাকুর কৌশলে সেখান থেকে সটকে পড়ে। বিষয়টি আজমিরীগঞ্জ থানায় অবগত করা হলে পুলিশ ঘঠণাস্থলে গিয়ে রুবেল দাসকে আটক করে থানায় নিয়ে যায়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকবর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটকৃত বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন৷ এছাড়া তার সাথে আরো কেউ সম্পৃক্ত কিনা সেটি তদন্ত করা হচ্ছে।

জাতীয় নিউজ

আজমিরীগঞ্জে ইয়াবাসহ জনতার হাতে যুবক আটক

আপডেট টাইম : ১২:০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬