Dhaka ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈর বাজারে কলোনিতে আগুন: ৬টি রুম পুড়ে ছাই, স্থানীয় ও স্কুল শিক্ষার্থীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে

মোঃ ফরিদ আহমেদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • আপডেট টাইম : ১০:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১৭৮ ০০০.০০.বার দেখেছেন

কালিয়াকৈর বাজারে একটি কলোনিতে লাগা আগুনে ৬টি রুম পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্ররা ও গোলাম নবী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাল হয়ে আশপাশ থেকে পানি এনে আগুন নেভানোর কাজে অংশ নেয়। তাদের সাথে স্থানীয়রাও সহযোগিতা করেন।

স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগ, আগুন লাগার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে দেরি করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আশপাশের বহুতল ভবনের দেয়ালে আগুনের লেলিহান শিখা আছড়ে পড়ে। ওইসব ভবনে আগুন না ধরলেও কিছুটা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভবন মালিকেরা।

এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ চৌধুরী রায়হান হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা কোনো আগুন পাইনি। তবে ঘটনাস্থলে পৌঁছে শুনলাম স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেছেন।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media