মঠবাড়িয়ায় শ্রীরামচন্দ্রের বিগ্রহ অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৭:১১:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ৩৭ ০০০ বার

মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ অবমাননা, গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণ বন্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ জুন ২০২৬, সোমবার বিকাল ৪:৩০ মিনিটে স্থানীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, মঠবাড়িয়া, পিরোজপুর শাখার যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা শ্রীরামচন্দ্রের বিগ্রহ অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণে সৃষ্ট বাধা দূর করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জোর দাবি জানান। সমাবেশে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ জনগণ অংশ নেন।














