আলজেরিয়া নিয়ে বেশ সতর্ক স্কালোনি
- আপডেট টাইম : ১১:১৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ২৩ ০০০. ০০ বার

বিশ্বকাপে শিরোপাধারী আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আরও ছয় দিন পর। তবে প্রতিপক্ষ আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি। ২০২২ বিশ্বকাপের শুরুতে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত পরাজয়ের অভিজ্ঞতা থেকেই সতর্ক থাকতে চান তিনি।
আগামীকাল (বুধবার) ভোর ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আলজেরিয়ার আক্রমণভাগে বেশ কয়েকজন দ্রুতগতির ফুটবলার রয়েছেন, যারা যেকোনো সময় প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। তাই তাদের যথাযথ সম্মান দেখিয়ে সতর্কতার সঙ্গে খেলতে হবে।
স্কালোনির মতে, আলজেরিয়ার খেলার ধরনে মরক্কোর সঙ্গে কিছুটা মিল রয়েছে। তিনি আলজেরিয়ার কোচ এবং দলটির খেলোয়াড়দেরও প্রশংসা করেন।
বিশ্বকাপের শুরুতে মানসিক স্থিরতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে আর্জেন্টাইন কোচ বলেন, আগের বিশ্বকাপ থেকে তারা শিখেছেন যে প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও সেটিই সবকিছু নির্ধারণ করে না। তাই দল মানসিকভাবে স্বস্তিতে আছে এবং কোনো অতিরিক্ত চাপ নিতে চায় না।
৬৮ বছরের পুরোনো রেকর্ড আবারও দেখা গেল ২০২৬ বিশ্বকাপে
উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার যাত্রা শুরু হয়েছিল হারের মধ্য দিয়ে। প্রথম ম্যাচে মেসির পেনাল্টিতে এগিয়ে যাওয়ার পরও সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরে যায় তারা। তবে পরে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা জেতে দলটি।
চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগে কিছুটা দুশ্চিন্তায় থাকলেও আর্জেন্টিনা শিবিরে এখন স্বস্তির খবর রয়েছে। অ্যাঙ্কেলের চোট কাটিয়ে হুলিয়ান আলভারেজ এবং আঙুলের চোট থেকে সেরে ওঠা এমিলিয়ানো মার্তিনেজ প্রথম ম্যাচে খেলতে পারেন বলে আশা করছেন স্কালোনি। তবে নিকোলাস তালিয়াফিকোকে নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
এদিকে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি মনে করেন, বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় প্রতিটি প্রতিপক্ষই আর্জেন্টিনাকে হারানোর জন্য বাড়তি অনুপ্রেরণা নিয়ে মাঠে নামবে। তাই প্রতিপক্ষকে সমীহ করার পাশাপাশি নিজেদের রক্ষণকে আরও দৃঢ় করে তোলার দিকেই মনোযোগ দিচ্ছে দলটি।
লিওনেল স্কালোনি আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২৬
ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬
১৬ জুন ২০২৬, ১০:৫৩ এএম
আলজেরিয়া নিয়ে বেশ সতর্ক স্কালোনি
১৬ জুন ২০২৬, ১০:২০ এএম
৬৮ বছরের পুরোনো রেকর্ড আবারও দেখা গেল ২০২৬ বিশ্বকাপে
১৬ জুন ২০২৬, ১০:০১ এএম
ব্রাজিল-উরুগুয়ে যা করতে পারেনি, তাই করে দেখাচ্ছে এশিয়ার দলগুলো
১৬ জুন ২০২৬, ০৯:৩২ এএম
প্রথম ৩ ম্যাচে জয় আসেনি, ইরান-নিউজিল্যান্ড ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি
১৬ জুন ২০২৬, ১০:২৭ এএম
প্রথমার্ধ শেষে সমতায় ইরান-নিউজিল্যান্ড
আরও পড়ুন




















