কালিয়াকৈরে পরিবেশ উন্নয়ন পরিষদের বৃক্ষরোপণ: স্কুল মাঠে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ
- আপডেট টাইম : ০৯:৫৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ২৩ ০০০. ০০ বার

সবুজে ভরিয়ে তুলতে কালিয়াকৈরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদ।
বৃহস্পতিবার (১১জুন) গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর দ্বিতীয় ধাপে কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠেও ফলজ ও ঔষধি গাছ লাগানো হয়।
গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি তাইজুল ইসলাম, পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় ধাপের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি তাইজুল ইসলামসহ নেতৃবৃন্দ, কালিয়াকৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন, কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন এবং কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক দেব দুলাল।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে। ফলজ ও ঔষধি গাছ একদিকে যেমন পুষ্টি দেবে, অন্যদিকে মানুষের রোগ প্রতিরোধেও সাহায্য করবে।
পরিবেশ উন্নয়ন পরিষদের নেতারা জানান, পর্যায়ক্রমে কালিয়াকৈরের আরও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।




















