Dhaka ০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বমঞ্চে বাঞ্ছারামপুরের গর্ব: AWS Summit 2026-এ ডাটাওয়ান টেকনোলজিসের কর্ণধার শরিফুল ইসলাম*

সাদ্দাম হোসেন, বাঞ্ছারামপুর( ব্রাহ্মণবাড়িয়) প্রতিনিধি:
  • আপডেট টাইম : ০৩:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ১৬৯ ০০০ বার

বাঞ্ছারামপুরের ফরদাবাদের সন্তান এবার বিশ্ব প্রযুক্তির রাজধানীতে। বিশ্বের অন্যতম বৃহৎ ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি সম্মেলন *Amazon Web Services (AWS) Summit 2026*-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের মুখ উজ্জ্বল করেছেন *ডাটাওয়ান টেকনোলজিসের কর্ণধার শরিফুল ইসলাম*।

বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ।সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই ৩ দিনের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা, ডেটা অ্যানালিটিক্স এবং উদীয়মান প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, গবেষক এবং ব্যবসায়িক নেতাদের মিলনমেলায় বাংলাদেশ থেকে অংশ নেন শরিফুল ইসলাম। তার প্রতিষ্ঠান ডাটাওয়ান টেকনোলজিস এখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রযুক্তি সম্ভাবনার প্রতীক।

ফরদাবাদের ছেলে, দেশের গর্ব
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের কৃতী সন্তান।
লেখাপড়া করেন নিজ গ্রাম ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, এইচএসসি আব্দুল মজিদ কলেজ কুমিল্লা ও
এরপর প্রযুক্তির প্রতি আগ্রহ থেকে তেজগাঁওয়ের আইএসটিটি (Institute of Science, Trade & Technology)-এ ডাটা টেলিকমিউনিকেশন বিষয়ে পড়াশোনা করি।

শরিফুল ইসলাম প্রমাণ করলেন, মেধা আর পরিশ্রম থাকলে গ্রাম থেকেও বিশ্ব জয় করা সম্ভব।

স্থানীয়রা বলছেন, “আমাদের ফরদাবাদের শরিফুল আজ ওয়াশিংটনে বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন। এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের।”

সম্মেলন শেষে শরিফুল ইসলাম জানান, AWS-এর নতুন AI ও ক্লাউড প্রযুক্তি বাংলাদেশে নিয়ে এসে তরুণ উদ্যোক্তা ও স্টার্ট আপদের জন্য কাজ করবেন তিনি। বিশেষ করে বাঞ্ছারামপুরের তরুণদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলাই তার লক্ষ্য।

তিনি আরো জানান,
“আমার বিশ্বাস, এআই মানুষের বিকল্প নয়; বরং মানুষের সক্ষমতা বাড়ানোর একটি শক্তিশালী হাতিয়ার। আমাদের মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি, বিশেষ করে এআই ও ক্লাউড প্রযুক্তি নিয়ে কাজ করা এবং সেগুলোর কার্যকর ব্যবহার বাংলাদেশে ছড়িয়ে দেওয়া।”

তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশের তরুণ সমাজ ও ব্যবসায়ীরা বুঝুক, কীভাবে এআইকে তাদের কাজের সঙ্গে যুক্ত করে আরও দক্ষ, উদ্ভাবনী ও উৎপাদনশীল হওয়া যায়।

প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বাংলাদেশের মানবসম্পদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমাদের দেশে অসংখ্য মেধাবী ও পরিশ্রমী জনশক্তি রয়েছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে এই জনশক্তির সঠিক সমন্বয় ঘটাতে পারলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, উদ্যোক্তারা আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবেন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।”

আন্তর্জাতিক এই প্রযুক্তি সম্মেলনে অংশগ্রহণের মূল উদ্দেশ্য ছিল সর্বাধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করা এবং সেই অভিজ্ঞতাকে বাংলাদেশের প্রযুক্তি খাতের উন্নয়নে কাজে লাগানো।

ভবিষ্যতে দেশের তরুণ প্রজন্ম, উদ্যোক্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে এআই ও ক্লাউড প্রযুক্তির ব্যবহার বাড়াতে ডাটাওয়ান টেকনোলজিস বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগ গ্রহণ করবে বলেও তিনি জানান।

“AI মানুষের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে। প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আমরা একটি দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, Amazon Web Services (AWS) বিশ্বের অন্যতম শীর্ষ ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তাদের আয়োজিত AWS Summit বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়, যেখানে ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ডিজিটাল রূপান্তর নিয়ে সর্বশেষ প্রযুক্তি, গবেষণা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।

এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশি প্রযুক্তি উদ্যোক্তাদের অংশগ্রহণ দেশের প্রযুক্তি খাতকে বৈশ্বিক অঙ্গনের সঙ্গে আরও শক্তিশালীভাবে যুক্ত করতে সহায়ক হবে।

শরিফুল ইসলামের এই অর্জন শুধু তার একার না, এটা গোটা বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং বাংলাদেশের অর্জন। আমরা গর্বিত।

অভিনন্দন শরিফুল।এগিয়ে যান। বাঞ্ছারামপুর আপনার পাশে আছে।

জাতীয় নিউজ

বিশ্বমঞ্চে বাঞ্ছারামপুরের গর্ব: AWS Summit 2026-এ ডাটাওয়ান টেকনোলজিসের কর্ণধার শরিফুল ইসলাম*

আপডেট টাইম : ০৩:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬