মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিল পুলিশ
- আপডেট টাইম : ০৫:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৪৭ ০০০ বার

মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহর পুলিশ আটকে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে বলে এনসিপির মিডিয়া সেল জানিয়েছে। দলটির দাবি, হবিগঞ্জে ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় পুলিশ তাদের বহরের গতিরোধ করে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, আগের দিনের হামলার ঘটনার প্রতিবাদে ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে যাচ্ছিলেন। তবে পথে পুলিশ তাদের গাড়িবহর থামিয়ে দেয়।
এদিকে, হবিগঞ্জে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।














