Dhaka ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা শাসনগাছা মকরম আলী ওয়াকফ এষ্টেট ইসি নং ৯৯৫১। ১৪৯ দাগে ওয়াকফ প্রশাসক বাংলাদেশের  অনুমতি ব্যতিরেকে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

আলমগীর হোসেন আলম কুমিল্লা জেলা ব্যুরো চীফ
  • আপডেট টাইম : ০৭:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ৫৪ ০০০.০০.বার দেখেছেন

ওয়াকফ প্রশাসকের অনুমতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করে মক্রম আলী ওয়াকফ  ১৪৮ ও ১৪৯ দাগের সম্পত্তিতে সাবেক মোতোয়াল্লীর ওয়ারিশদের স্বার্থসংশ্লিষ্টতা উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ এবং অবিলম্বে নির্মাণকাজ বন্ধসহ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন  মোঃ খোকন আহমেদ, পিতা—মৃত রাজা মিয়া (সাবেক মোতোয়াল্লী), সাং—ধর্মপুর, কোতোয়ালি, সদর, কুমিল্লা
ইসি নং ৯৯৫১।

যিনি আকুব আলীর ওয়ারিশ  নাতি এবং উপরোক্ত  ওয়াকফ সম্পত্তির বেনিফেসিয়ারী, এবং উল্লেখিত ওয়াকফ সম্পত্তির সঙ্গে অভিযোগকারীর পরিবারের দীর্ঘদিনের স্বার্থসংশ্লিষ্টতা রয়েছে বলে জানা যায়।
শাসনগাছা মক্রম আলী ওয়াকফ স্টেটের আওতাধীন ১৪৮ ও ১৪৯ নম্বর দাগের সম্পত্তি নিয়ে পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বিষয় রয়েছে। বিশেষ করে ১৪৯ নম্বর দাগে আকুব আলীর সম্পত্তির বিষয়টি রেলওয়ের চিটা দাগ ও সংশ্লিষ্ট দলিলে উল্লেখ রয়েছে বলে  দাবি করছেন।। উক্ত সম্পত্তির দলিলের শর্ত এবং প্রকৃত মালিকানা ও ওয়াকফ-সংশ্লিষ্ট অবস্থান যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। অভিযোগকারী জানান  অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের অভিযোগ অনুযায়ী, উক্ত ওয়াকফ স্টেটের বর্তমান মোতোয়াল্লী ওয়াকফ প্রশাসন, বাংলাদেশ-এর প্রয়োজনীয় ওয়াকফ অধ্যাদেশ এর অনুমোদন গ্রহণ না করে এবং ওয়াকফ ও উন্নয়ন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে অবহিত না করেই উল্লিখিত ১৪৮ ও ১৪৯ দাগের সম্পত্তিতে বহুতল ভবন নির্মাণের কাজ পরিচালনা করছেন।
এ ক্ষেত্রে সাবেক মোতোয়াল্লী মরহুম রাজা মিয়ার ওয়ারিশ এবং সংশ্লিষ্ট স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের আলোচনা, জিজ্ঞাসাবাদ বা সম্মতি গ্রহণ করা হয়নি বলে  অভিযোগ রয়েছে  ফলে সম্পত্তির প্রকৃত অবস্থা, দলিলের শর্ত, ওয়ারিশদের স্বার্থ এবং ওয়াকফ সম্পত্তির সংরক্ষণ নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ কারী বলেন আমাদের আশঙ্কা, এভাবে একতরফাভাবে বহুতল ভবন নির্মাণ অব্যাহত থাকলে সংশ্লিষ্ট সম্পত্তির ওপর আমাদের স্বার্থসংশ্লিষ্ট অধিকার ও দাবি ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে ওয়াকফ সম্পত্তির সঠিক সংরক্ষণ, ব্যবস্থাপনা ও আইনানুগ ব্যবহার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মক্রম আলী ওয়াকফ স্টেটের ১৪৮ ও ১৪৯ নম্বর দাগের সম্পত্তির মূল দলিল, রেলওয়ের চিটা দাগ, খতিয়ান, নকশা ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে সরেজমিনে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা গ্রহণ করাএকান্ত জরুরী । ১৪৯ নম্বর দাগে আকুব আলীর দলিলের শর্ত, সম্পত্তির প্রকৃত অবস্থান এবং ওয়াকফ স্টেটের সঙ্গে এর আইনগত সম্পর্ক যথাযথভাবে জরুরী ভিত্তিতে যাচাই করা একান্ত প্রয়োজন বটে। ওয়াকফ প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করা হয়েছে কি না এবং বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্ত করা অতীব প্রয়োজন ।
তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত বিতর্কিত সম্পত্তিতে চলমান বহুতল ভবনের নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা একান্তভাবে জরুরী এখান থেকে ।
সাবেক মোতোয়াল্লীর ওয়ারিশ ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও দাখিলকৃত দলিলপত্র যাচাই করে তাদের ন্যায্য স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই প্রয়োজন রয়েছে ।
তদন্তে কোনো অনিয়ম, ক্ষমতার অপব্যবহার কিংবা আইনবহির্ভূতভাবে ওয়াকফ সম্পত্তি ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ ওয়াকফ প্রশাসক বাংলাদেশের কাছে লিখিতভাবে অভিযোগ দাখিল করা হয়েছে বলে অভিযোগকারী জানান
আবেদন কারীর অভিযোগ অনুযায়ী বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আপনার দপ্তর জরুরি ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণে মক্রম আলী ওয়াকফ স্টেটের সম্পত্তি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ন্যায্য স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
তাই ন্যায়বিচার ও সম্পত্তির সুষ্ঠু সংরক্ষণের স্বার্থে বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওয়াকফ প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন। অভিযোগকারী।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media