Dhaka ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়, মায়ের হাতে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

পিরোজপুর জেলা প্রতিনিধি, আফজাল মিয়ার তথ্যচিত্র
  • আপডেট টাইম : ০৬:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ৮ ০০০. ০০ বার

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিট কাটা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির , পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় কাইয়ুমের মা মিনারা বেগম (৫৫)কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে, গত ২৪ এ মে উপজেলার টিকিট কাটা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের নিজ বাড়ির সয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে মঠবাড়িয়া থানা পুলিশ। মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা শেখ হেলাল উদ্দিন জানান, গত ২৪ শে মে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুল কাইয়ুমের, মা আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন। পুলিশের তথ্য মতে আব্দুল কাইয়ুম মাদকাসক্ত ছিলেন।ঘটনার দিন মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে মা ও ছেলের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষোভের, বর্ষ ভর্তি হয়ে মা ঘরে থাকা একটি কুড়াল দিয়ে কাইয়ুমকে আঘাত করেন এবং এতে তার মৃত্যু হয়। তদন্ত কর্মকর্তা আরো জানান নিহত কাইয়ুমের, মানিব্যাগ তল্লাশি করে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গিয়েছে।

জাতীয় নিউজ

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়, মায়ের হাতে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

আপডেট টাইম : ০৬:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬