Dhaka ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বিশ্ববাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন, ব্যারেল ৮০ ডলার

আন্তর্জাতিক রিপোর্ট
  • আপডেট টাইম : ১০:৪৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ৪ ০০০. ০০ বার

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তিন মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালুর আশাবাদে বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

মঙ্গলবার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ০২ ডলার বা ২ দশমিক ৪ শতাংশ কমে ৮১ দশমিক ১৫ ডলারে নেমে আসে। একপর্যায়ে এর দাম ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৯ ডলারে নেমে যায়, যা গত ৪ মার্চের পর সর্বনিম্ন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ২২ ডলার বা ২ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫৩ ডলারে দাঁড়ায়। লেনদেনের সময় একপর্যায়ে এর দাম ৭৮ দশমিক ২৭ ডলারে নেমে আসে, যা গত ১০ মার্চের পর সর্বনিম্ন।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতার ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং তেল সরবরাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা বেড়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমে যাওয়ায় তেলের দামে নিম্নমুখী চাপ সৃষ্টি হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে একটি অন্তর্বর্তী সমঝোতার ঘোষণা দেওয়ার পর থেকেই তেলের বাজারে বড় ধরনের পতন দেখা যায়। ঘোষণার পরদিনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়।

সূত্র: আল জাজিরা

জাতীয় নিউজ

বিশ্ববাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন, ব্যারেল ৮০ ডলার

আপডেট টাইম : ১০:৪৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬