Dhaka ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের

সময়ের কন্ঠ সংবাদদাতা
  • আপডেট টাইম : ০৮:০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৯ ০০০ বার

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে ‘ষড়যন্ত্রের অংশ’ হিসেবে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে ভারতীয় হাইকমিশনকে তলব করে ব্যাখ্যা চাওয়া উচিত।

শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা এখনো সমাপ্ত হয়নি। তার দাবি, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে না পারলে বর্তমান সরকারের জন্য ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

তিনি অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। একই সঙ্গে তার দাবি, অতীতের আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান প্রশাসনেও বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

জাতীয় নিউজ

ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের

আপডেট টাইম : ০৮:০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬