Dhaka ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সচিবালয় ঘেরাও কর্মসূচিতে একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ০৮:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ৪৬ ০০০ বার

কর্মসূচি চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দলটির নেতা ডা. শফিকুল ইসলাম মাসুদের মুখের দিকে হাত তুলে শাসনের ভঙ্গিতে স্পর্শ করতে দেখা যায়। ঘটনাটির ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি নিয়ে বিভিন্ন মহলে নানা ব্যাখ্যা সামনে এসেছে। অনেকের মতে, ওই সময় ডা. মাসুদ কর্মীদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছিলেন, আর দলীয় আমির পরিস্থিতি শান্ত রাখতে এবং উত্তেজনা এড়াতে নেতাকর্মীদের সংযত থাকার নির্দেশ দেন। তাদের ভাষ্য অনুযায়ী, এটি ছিল নেতৃত্বের পক্ষ থেকে শৃঙ্খলা বজায় রাখার একটি বার্তা।

পরে কর্মসূচি শেষে ডা. শফিকুর রহমানকে ডা. মাসুদের কপালে স্নেহের চুম্বন দিতেও দেখা যায়। সমর্থকদের একাংশের মতে, ঘটনাটি নেতৃত্বের শাসন ও স্নেহ—উভয় দিকেরই প্রতিফলন।

এদিন সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধার মুখে ১১ দলীয় জোট শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে ফিরে যায়। জোটের পক্ষ থেকে জানানো হয়, এটি বর্তমান সরকারের আমলে তাদের প্রথম বড় কর্মসূচি এবং এর মাধ্যমে তারা বিভিন্ন দাবি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেছে।

জোটের নেতারা সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না এলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

জাতীয় নিউজ

আজ সচিবালয় ঘেরাও কর্মসূচিতে একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে

আপডেট টাইম : ০৮:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬