Dhaka ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ১১:০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৩৪ ০০০ বার

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আজ (৫ আগস্ট, বুধবার) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের প্রচারিত পোস্টারে সমাবেশটি সকাল ১০টায় শুরু হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

পোস্টার অনুযায়ী, খিলগাঁও থানা দক্ষিণের নেতাকর্মীদের সকাল ৮টা ৩০ মিনিটে গোড়ান টেম্পু স্ট্যান্ড থেকে নাশতা শেষে সমাবেশস্থলের উদ্দেশে রওনা হওয়ার আহ্বান জানানো হয়েছে। সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে দায়িত্বশীল নেতাকর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল পৃথক কর্মসূচি পালন করছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন, সমাবেশ ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত এই গণসমাবেশে বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন বলে সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

জাতীয় নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ আজ

আপডেট টাইম : ১১:০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬