অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
- আপডেট টাইম : ০২:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ২২২ ০০০.০০.বার দেখেছেন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। শনিবার তিনি দেশে ফেরেন।
সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশগ্রহণ করেন। এ সময় তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি (Deakin University) পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনকালে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর সঙ্গে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
পরবর্তী পর্যায়ে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ অংশগ্রহণ করেন।
সরকারি সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পাশাপাশি তিনি দেশ দুটির বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাবাহিনী United States Army Pacific (USARPAC)-এর বিদ্যমান পেশাগত সম্পর্ক আরও জোরদার হবে।
একই সঙ্গে সামরিক প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা ও গবেষণা এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সম্প্রসারণে এ সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: সেনাবাহিনী প্রধানের সরকারি সফরসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি।













