লালমোহনে জয়নাল মাস্টার স্মৃতি শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন: পণ্ডিত বাড়ী একাদশ চ্যাম্পিয়ন
- আপডেট টাইম : ১১:৩৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ১০৪ ০০০.০০.বার দেখেছেন

উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে মরহুম জয়নাল মাস্টার স্মৃতি শর্টবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচ। ট্রফি নির্ধারণী এই হাইভোল্টেজ ম্যাচে হুজুর বাড়ী একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পণ্ডিত বাড়ী একাদশ।
গতকাল ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে হাজারো উৎসুক দর্শকের বাঁধভাঙা উল্লাস ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে সুন্দর খেলা উপহার দেয় দুই দল।
ম্যাচের শুরু থেকেই পণ্ডিত বাড়ী একাদশ আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে।
টুর্নামেন্টের এই সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান বাবুল পাটওয়ারী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরষ্কার বিতরণ করেন:
ফজলে রাব্বি নাফিজ, সাধারণ সম্পাদক, লালমোহন পৌরসভা যুবদল।
মিজান শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, লালমোহন পৌরসভা যুবদল।
মো. ফরিদ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক, লালমোহন পৌরসভা যুবদল।
কাসেম মাতাব্বর, সভাপতি, ১২ নং ওয়ার্ড বিএনপি।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরো টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করেন লালমোহন পৌরসভার ১২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার হোসেন নয়ন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি হস্তান্তর করা হয়। আয়োজকবৃন্দ জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।













