মহাখালী ছেড়ে পূর্বাচল ডিপোতে গেল ২০ বাস ডিপোতে ৫০০টি বাস রাখার সুযোগ রয়েছে
- আপডেট টাইম : ১২:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ২১৯ ০০০ বার

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ও আশপাশে পার্ক করে রাখা বাস সরিয়ে পূর্বাচলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে নেওয়া শুরু হয়েছে। বুধবার দুপুরে ২০টি বাস সরিয়ে নেওয়া হয়। পর্যায়ক্রমে অন্য বাসগুলোও সরিয়ে নেওয়া হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী আমিনুর রহমান সুমন সমকালকে বলেন, ‘রাজউকের পূর্বাচল প্রকল্পের ৩ নম্বর সেক্টরে ১০ একর জায়গা অস্থায়ী ডিপো হিসেবে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। সেখানেই বাসগুলো থাকবে। কেবল যাত্রী তোলার সময় মহাখালীতে আসবে। কিন্তু টার্মিনালে দেরি করতে পারবে না।’
বাসগুলো সরিয়ে নেওয়ার আগে এক আলোচনা সভায় বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘ট্রিপের সময় বাসগুলো টার্মিনালে সিরিয়াল অনুযায়ী ঢুকবে।’
রাজউক জানিয়েছে, ডিপোতে ৫০০টি বাস রাখার সুযোগ রয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বাস টার্মিনালগুলো স্থানান্তরের নির্দেশ দেন। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, সায়েদাবাদ টার্মিনালটি কাঁচপুরে সরিয়ে নেওয়া হবে। এ ছাড়া গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল সরে যাবে কেরানীগঞ্জে।
বিষয় : মহাখালী বাসস্ট্যান্ড রাজউক




















