Dhaka ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​মঠবাড়ীয়ায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

​পিরোজপুর জেলা প্রতিনিধি, আফজাল মিয়ার তথ্য চিত্রে।
  • আপডেট টাইম : ০৬:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ৬৫ ০০০ বার

“কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে”— এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় শুরু হয়েছে কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম। আজ, ১৮/০৭/২০২৬ ইং, শনিবার, বিকাল ৪ টায়, উপজেলার দক্ষিণ বড় মাছুয়া এলাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জনকল্যাণমুখী কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ১২৯ পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রুহুল আমিন দুলাল।
​উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি বলেন, প্রান্তিক চাষীদের দোরগোড়ায় দ্রুত ও নির্বিঘ্নে সরকারি সুযোগ-সুবিধা এবং আধুনিক কৃষি সেবা পৌঁছে দিতে এই কৃষক কার্ড যুগান্তকারী ভূমিকা পালন করবে। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকেরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি কৃষি প্রণোদনা ও ভর্তুকির টাকা পাবেন। এছাড়াও স্বল্পমূল্যে বা বিনামূল্যে উন্নত মানের বীজ, সার, কীটনাশক প্রাপ্তিসহ সহজ শর্তে কৃষি ঋণ এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয়ে বিশেষ ছাড়ের সুবিধা নিশ্চিত হবে।
​উদ্বোধন শেষে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের কৃষক ও জনসাধারণের মাঝে তথ্য সংগ্রহের ফরম বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মঠবাড়ীয়ার সকল চাষী ভাইকে সঠিক তথ্য দিয়ে এই কার্যক্রমে অংশ নেওয়ার ও কৃষক কার্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

জাতীয় নিউজ

​মঠবাড়ীয়ায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

আপডেট টাইম : ০৬:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬