Dhaka ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়কের গর্ত ভরাট, প্রশংসিত সার্জেন্ট রবিউল আউয়াল ও কোনাবাড়ি ট্রাফিক বিভাগ

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : ০২:১৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ২৪৮ ০০০.০০.বার দেখেছেন

গাজীপুরের কোনাবাড়ি এলাকার কড্ডা ময়লা পাহাড়ের সামনে টাঙ্গাইলমুখী সড়কে প্রায় এক ফুট গভীর গর্ত ও ময়লা জমে দীর্ঘদিন ধরে তীব্র যানজট এবং জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। প্রতিদিন হাজারো যানবাহনকে ধীরগতিতে চলতে হওয়ায় ভোগান্তিতে পড়ছিল সাধারণ মানুষ।

এ পরিস্থিতিতে কোনাবাড়ি ট্রাফিক বিভাগের উদ্যোগে এসি ট্রাফিকের নেতৃত্বে, টি আই শহিদের তত্ত্বাবধানে এবং ট্রাফিক পুলিশের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সড়কের গর্ত ভরাটের উদ্যোগ নেওয়া হয়। সার্জেন্ট রবিউল আউয়াল জানান, পার্শ্ববর্তী ইট-বালুর পয়েন্ট থেকে ইট ও পাথর সংগ্রহ করে ট্রাফিক পুলিশ সদস্যরা নিজেরাই স্থানীয় জনগণের সহযোগিতায় গর্ত ভরাটের কাজ শুরু করেন। পরে গাজীপুর সিটি কর্পোরেশনও এ কাজে সহযোগিতা প্রদান করে।

গর্ত ভরাটের ফলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসে বলে স্থানীয়রা জানান। তারা ট্রাফিক পুলিশের এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান।

পরবর্তীতে সম্মানিত ডিসি ট্রাফিক মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করে সম্পন্ন হওয়া কাজের মান পর্যবেক্ষণ করেন। তিনি কাজের অগ্রগতি ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও ট্রাফিক সদস্যদের উদ্যোগের প্রশংসা করেন।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media