বকশীগঞ্জ থেকে ইসলামপুরে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ
- আপডেট টাইম : ০৭:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৬৫ ০০০.০০.বার দেখেছেন

*(ইউএনও)মুরাদ হোসেনের অভিযানে রাত প্রায় ২টার সময় ২৩ বস্তা সার জব্দ।
*কৃষকরা বলেন, ডিলারের কাছে সার নিতে গেলে অনেক হয়রানি। কারণ তারা পাচার ও চড়া দামে বিক্রি করে।
*পুনরায় জব্দকৃত সার কৃষকদের মাঝে বিতরণ করবো।
ঘটনাটি ঘটেছে জামালপুর জেলাধীন বকশীগঞ্জ উপজেলার অন্তর্গত মেরুরচর ইউপি টুপকেরচর গ্রামে।
বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের অভিযানে টুপকেরচর থেকে ২৩ বস্তা সার উদ্ধার।
জানা যায়, ভ্যান গাড়িতে করে ২৩ বস্তা বিএডিসির সার ইসলামপুর উপজেলায় পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেরুরচর ইউনিয়নের টুপকারচর এলাকায় অভিযান চালান ইউএনও মুরাদ হোসেন। এ সময় ভ্যান গাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন তিনি। পরে জব্দকৃত সার গুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।
কৃষকরা বলেন, ডিলারের কাছে সার নিতে গেলে অনেক হয়রানি। কারণ তারা পাচার ও চড়া দামে বিক্রি করে।
অনেক সময় সার না পেয়ে ফিরে যেতে হয়। কিছু ডিলার বিভিন্ন কৌশলে সংকট দেখিয়ে সার চড়া দামে বিক্রি করছে এবং বিভিন্ন জায়গায় পাচার করছে। তবে ডিলারদের সার বিতরণে অনিয়ম ঠেকাতে অনলাইন অ্যাপসের মাধ্যমে সার বিতরণ পদ্ধতি চালু করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ। ফলে আগের মত সার বিতরণে অব্যবস্থাপনা বা অনিয়মের সুযোগ পাবেন না ডিলাররা।
বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমরা তদন্ত করবো তার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং জব্দকৃত সার কৃষকদের মাঝে বিতরণ করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, সারের বস্তাগুলো কোথায় থেকে এসেছে তা জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নজরুল
১৮.০৯.২৬




















