Dhaka ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে

সময়ের কন্ঠ রিপোর্ট
  • আপডেট টাইম : ০৩:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ২১৪ ০০০.০০.বার দেখেছেন

ছবি: ভিডিও থেকে নেওয়া
পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফেরার কারণে সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি দলের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘এখন নির্বাচিত এবং রাজনৈতিক সরকার ক্ষমতায়। পুলিশ বাহিনীর কার্যক্রমও গতিশীল হয়েছে। যে কারণে মাঠ পর্যায়ে দীর্ঘদিন সেনাবাহিনীর দায়িত্ব পালনের কোনো প্রয়োজন নেই। তাই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাসদস্যদের প্রত্যাহারের জন্য উদ্যোগ নিচ্ছি। তবে কোন প্রক্রিয়ায়, কীভাবে তারা ফেরত যাবে, তা আলোচনা করেই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

পাথর উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, সিলেট, সুনামগঞ্জসহ ওই অঞ্চলের পাথর উত্তোলন এবং পাথর রক্ষায় সিলেট বিভাগের কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কীভাবে, কোন এলাকা থেকে, কতটা গভীর থেকে, কী পরিমাণ পাথর উত্তোলন করা হবে এবং পরিবেশ রক্ষা করে কীভাবে পাথর সংরক্ষণ করা যায়, সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিটি।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media