Dhaka ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

কাশিমপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক গাজীপুর মহানগরের সুরাবাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু; স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিনের নির্যাতনের অভিযোগ

ফারুক আহমদ | গাজীপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৩:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ৩১ বার

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামীর মারধরে ৭ মাসের অন্তঃসত্ত্বা শারমিন আক্তার মাহমুদা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শরিফুল ইসলামকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনাটি ঘটেছে কাশিমপুর ৫ নম্বর ওয়ার্ডের সুরাবাড়ি এলাকায়, ভূমিহীন আশ্রয়ণ প্রকল্পে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শারমিন ও তার স্বামী শরিফুল ইসলাম চাঁনপাড়া এলাকায় বসবাস করতেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও অর্থনৈতিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। স্বামী প্রায়ই শারমিনকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এমনকি তার শরীরে আগের আঘাতের চিহ্নও ছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। নির্যাতনের কারণে তিনি নিয়মিত কর্মস্থল গার্মেন্টসে উপস্থিত থাকতে পারতেন না বলেও জানা গেছে।
অভিযোগ রয়েছে, ঘটনার দিনও তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে শারমিনকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, এই মৃত্যু স্বাভাবিক নয়, বরং এটি একটি নৃশংস নির্যাতনের ফল।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

কাশিমপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক গাজীপুর মহানগরের সুরাবাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু; স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিনের নির্যাতনের অভিযোগ

আপডেট টাইম : ০৩:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬