Dhaka ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ০৫:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ৫৪ ০০০.০০.বার দেখেছেন

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
রাজধানীর ঢাকার মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (৭ জুন) সকালে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এ রিট করেন ইউনুস আলী আকন্দা।

রিটে একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানান তিনি। সোমবার (৮ জুন) রীটের শুনানি হতে পারে বলে জানান এ আইনজীবী।

আইনজীবী ইউনুস আলী আকন্দের অভিযোগ, সরকার এই তদন্ত কমিটির মাধ্যমে ঘটনা ধামাচাপা দিয়েছে। দাবি, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। হাসপাতালটি রাজউকের নির্দেশনা মেনে নির্মাণ করা হয়েছে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের আগে, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে ২০ লাখ টাকা দেয়ার দাবিও করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে, হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media