Dhaka ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা জেলা পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজি বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

গোলাপি আক্তার তিশা দৈনিক সময়ের কণ্ঠ স্টাফ রিপোর্টার।
  • আপডেট টাইম : ০৬:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ১২০ ০০০.০০.বার দেখেছেন

ঢাকা জেলা আশুলিয়া থানা দিন জামগরাএলাকায় ফ্যান্টাসি কিং মধ্যে আজ মঙ্গলবার সকাল ১১ টার সময়
মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজি প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্র ধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন মাননীয় সংসদ ১৯ ডাক্তার সালাউদ্দিন বাবু। উক্ত সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার এসপি শামীমা পারভীন ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়নের ‘র সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন সরকার।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধি নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে বিভিন্ন করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে উপস্থিত সবাই মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media