Dhaka ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

ছাত্রনেতা থেকে জনতার পথে—বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে লড়তে চান তাকিউল ইসলাম

সুমন গোপ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : ১০:৩৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ১৫ ০০০. ০০ বার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৬ নং বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ রাজনৈতিক কর্মী ও সাবেক ছাত্রনেতা তাকিউল ইসলাম।

জানা যায়, বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী তাকিউল ইসলাম দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক, জেলা আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য এবং নাসিরনগর সাংবাদিক ফোরামের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্ভাব্য প্রার্থিতা নিয়ে কথা বলতে গিয়ে তাকিউল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকে মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। এখন আমি বৃহত্তর পরিসরে দেশ, জাতি এবং আমার ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। বুড়িশ্বর ইউনিয়নকে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও খেলাধুলার ক্ষেত্রে উপজেলার একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি। তরুণদের দক্ষতা ও শক্তিকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজে লাগানোর জন্য আমার নিজস্ব পরিকল্পনা রয়েছে। জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে বুড়িশ্বর ইউনিয়নকে একটি মাদকমুক্ত, সুশাসনভিত্তিক ও আধুনিক ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করব।”

এদিকে বুড়িশ্বর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তাকিউল ইসলাম একজন স্বপ্নবাজ ও উদ্যমী তরুণ। স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং এলাকার উন্নয়ন নিয়ে তার সুস্পষ্ট চিন্তা-ভাবনা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, “তাকিউল ইসলাম তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার আগ্রহ রয়েছে। জনগণ সুযোগ দিলে তিনি ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।”

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তরুণ নেতৃত্বের অংশগ্রহণ স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল করতে পারে। এ প্রেক্ষাপটে বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকিউল ইসলামের সম্ভাব্য প্রার্থিতা ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

জাতীয় নিউজ

ছাত্রনেতা থেকে জনতার পথে—বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে লড়তে চান তাকিউল ইসলাম

আপডেট টাইম : ১০:৩৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬