পিরোজপুর জেলার, মঠবাড়িয়া উপজেলায়, ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তা’র।
পিরোজপুর জেলা প্রতিনিধি, আফজাল মিয়ার তথ্য ও চিত্রে।
- আপডেট টাইম : ০৭:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৩৪ ০০০ বার

পিরোজপুরের, মঠবাড়িয়ায়, ৫০ পিচ ইয়াবাসহ জসিম তালুকদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রে’প্তা’র করেছে পুলিশ। গ্রে’প্তা’র’কৃ’ত জসিম তালুকদার উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের স্বপন তালুকদারের ছেলে।
মঠবাড়িয়া, থানা সূত্রে জানাগেছে, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই মোঃ জাফরুল হাসান ও এএসআই মোঃ বেল্লাল হোসেন সংগীয় ফোর্স নিয়ে উপজেলার উদয়তারা বুড়িরচর এলাকা থেকে জসিমকে গ্রে’প্তা’র করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, গ্রে’প্তা’র’কৃত জসিম তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। মাদক নির্মূলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
জাতীয় নিউজ



















