Dhaka ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধীদের ঘুম হারাম করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম

দৈনিক সময়ে র কন্ঠ মো: রাইহান
  • আপডেট টাইম : ১১:০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ১৫৯ ০০০.০০.বার দেখেছেন

ঢাকার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম একজন দক্ষ, সৎ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনগণকে দ্রুত ও কার্যকর সেবা প্রদানের মাধ্যমে তিনি ইতোমধ্যেই আশুলিয়াবাসীর কাছে প্রশংসিত হয়েছেন।

আশুলিয়া থানায় আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে তাঁর আন্তরিক ও মানবিক আচরণ সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে। যেকোনো সমস্যা বা সংকটে মানুষের পাশে দাঁড়ানো এবং আইনগত সহায়তা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ওসি তরিকুল ইসলামের নেতৃত্বে আশুলিয়া থানা এলাকায় মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে। ফলে অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, জনসেবামুখী মনোভাব, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের কারণে ওসি তরিকুল ইসলাম আশুলিয়া থানাকে জনগণের আস্থার কেন্দ্রে পরিণত করতে সক্ষম হয়েছেন। জনকল্যাণে তাঁর এই ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকুক-এমন প্রত্যাশা আশুলিয়াবাসীর। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সফলতা কামনা করেছেন এলাকাবাসী।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media