Dhaka ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

পঞ্চগড়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি মোঃ খাদেমুল ইসলাম
  • আপডেট টাইম : ১০:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১৩ ০০০. ০০ বার

পঞ্চগড়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত ওই এলাকার কেরামত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত ট্রাক্টরের সহকারী হিসেবে কাজ করতেন। বিকেলে তিনি ট্রাক্টরচালকের সঙ্গে ফসলি জমি থেকে ভুট্টা পরিবহন করছিলেন। এ সময় ট্রাক্টরের চাকা নরম মাটিতে দেবে যায়। বাড়ি কাছাকাছি হওয়ায় ট্রাক্টর তোলার কাজে ব্যবহারের জন্য একটি বেলচা আনতে বাড়িতে যান তিনি। বেলচা নিয়ে ঘটনাস্থলে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন শাহাদাত। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাতীয় নিউজ

পঞ্চগড়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

আপডেট টাইম : ১০:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬